রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার রানীরহাটে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে রানীরহাটের কাউখালী সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম ফকির জিল্লুর রহমান (৪৫)। তাঁর বাড়ি উপজেলার ইসলামপুরে। জিল্লুর র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ অলি প্রথম আলোকে জানান, রানীরহাটে জিল্লুর রহমানের একটি দোকান আছে। রাতে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা তাঁর পা ও কোমরে গুলি করে। রক্তাক্ত অবস্থায় লোকজন তাঁকে মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।