রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে জসিম উদ্দিন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে উপজেলার পোমরা বুড়ির দোকান এলাকায় আড্ডা দেওয়ার সময় জসিম উদ্দিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জসিম উদ্দিনকে গুরুতর জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, জসিম উদ্দিন পোমরা ইউনিয়ন যুবলীগের কর্মী। তাঁর সঙ্গে একই ইউনিয়নের হিলাগাজীপাড়া এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।