রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অস্ত্র-গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মঞ্জুর হোসেন, মো. সেকান্দর, সবুজ বড়ুয়া ও কাজী মোস্তফা জলিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব-৭।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী অধিনায়ক মো. আমিরুল্লা প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যা বের সহকারী অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর কাছে তাঁরা অস্ত্র বিক্রি করতেন।