রাঙ্গুনিয়ায় গণপিটুনিতে সন্ত্রাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গণপটুনিতে গুরুতর আহত মাহাবুল আলম (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের দাবি, নিহত মাহাবুব রাঙ্গুনিয়া থানা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উপজেলার রানীরহাট চা-বাগান এলাকায় চাঁদাবাজি করতে গেলে একটি কাটারাইফেল ও এলজিসহ মাহাবুব ও তাঁর সহযোগী আমিনকে গতকাল রাত সাতটার দিকে ধরে ফেলেন স্থানীয় জনতা। এই সময় তাঁদের গণপিটুনি দিলে গুরুতর আহত হন।