রাঙ্গুনিয়ায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন শাশুড়ি আয়শা আক্তার (৭০)। গতকাল রোববার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে জামাতা মোহাম্মদ মামুন (৪০)।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক তদন্ত চন্দন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সাড়ে তিন মাস আগে নিহত আয়শা আক্তারের মেয়ে সুখী আক্তারের সঙ্গে মামুনের বিয়ে হয়। বিয়ের পর মামুন ঘরজামাই হিসেবে বসবাস শুরু করেন। বিষয়টি মেনে নিতে পারেননি আয়শা আক্তার। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। গতকাল রোববার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে খুন করে মামুন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।