রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গুমদুনিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশ থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশটির পরনে প্যান্ট ও শার্ট ছিল। বয়স আনুমানিক ২৮। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।