রাঙ্গুনিয়ায় শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার ইব্রাহিম ওরফে কুসুম (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আটটায় শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী ইব্রাহিম এলাকার একটি পানের বরজে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানায়। পরে গতকাল বুধবার এলাকাবাসীর সহায়তায় ইব্রাহিমকে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ইব্রাহিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।