রাঙ্গুনিয়ায় ৪০০ আমগাছ কেটেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে একটি বাগানের চার শতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। বাগানের মালিক এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাগানের মালিক রাশেদ পারভেজ চৌধুরী বলেন, ইসলামপুর ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুর মৌজার ১২০ শতক জায়গায় দুই বছর আগে তিনি আমবাগান করেন। মঙ্গলবার জায়গাসংক্রান্ত বিরোধের জেরে তাঁর প্রতিপক্ষ মো. ফখরুল ইসলাম চৌধুরী ও তাঁর পুত্র কয়েকজনকে নিয়ে বাগানের গাছ কাটেন।
অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম চৌধুরী বলেন, গাছ কাটার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। তাঁরা নিজেরাই গাছ কেটে নাটক সাজিয়েছেন।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, বাগানের গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।