রাজউক কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি (মামলা নম্বর ৪১) করেন দুদকের উপসহকারী পরিচালক মো. নুর আলম।
দুদকের জনসংযোগ বিভাগ মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। অভিযুক্ত ওই কর্মচারীর নাম সালাউদ্দিন মিয়া। তিনি রাজউকের নিম্নমান সহকারী। মামলায় তাঁর বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।