রাজধানীতে অজ্ঞাত দুই যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী ও শেরেবাংলা নগর এলাকায় আজ শনিবার অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ পাওয়া গেছে।
সকাল আটটার দিকে বনানী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) মারা যান। আশপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সকালে আরেক যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক।