রাজধানীতে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও বনানী থেকে গতকাল মঙ্গলবার রাতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলের মর্গের সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের একজনের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে কালো চেক শার্ট ও সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে।

কমলাপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেনের ভাষ্য, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কমলাপুর স্টেশনে ঘোরাফেরা করতেন। সন্ধ্যার পর কোনো একসময় তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রাত সোয়া ১০টার দিকে বনানী থেকে অজ্ঞাত পুরুষের (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট-বনানীর মধ্যবর্তী স্থানে রেললাইনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানানো হয়, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। তাঁর পরনে সাদা চেক লুঙ্গি ও সাদা চেক শার্ট রয়েছে।