রাজধানীতে অজ্ঞান পার্টির হাতে একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাসুদ আহমেদ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।পুলিশ বলছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে হত্যা করতে পারে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। নিহতের বাবার নাম আবদুল হামিদ। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাহেব গ্রামে।