রাজধানীতে অজ্ঞান পার্টির ২৪ 'সদস্য' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেতনানাশক ওষুধ খাইয়ে সাধারণ মানুষকে অজ্ঞান করে অর্থকড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির ভাষ্য, গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ২৪ জন অজ্ঞান পার্টির সদস্য। তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে।