রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তি আটক হয়েছেন। 
আজ শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় বলা হয়েছে, ১১ নভেম্বর বিকেলে মিরপুর থেকে অপহৃত হয় শান্ত নামের এক শিশু। র‌্যাব-৪-এর সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে পল্লবীর একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় র‌্যাব-৪-এর কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।