রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এঁরা হলেন আ. রাজ্জাক ওরফে পাগলা রাজ্জাক ওরফে কিলার রাজ্জাক, মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ, মো. শরিফুল ইসলাম ওরফে রাসেল ও রাজু দাস।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, তিনটি গুলি, দুটি চাপাতি ও তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চারজনই রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।