রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। 
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২০টি গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।