রাজধানীতে অস্ত্র-গুলিসহ সাতজন আটকের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম রামপুরার একটি বাসা থেকে অস্ত্র, গুলি, মুঠোফোনসহ সাতজনকে আটক করার দাবি করেছে র্যাব-৩।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) এএসপি রবিউল করিম দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পশ্চিম রামপুরার একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র্যাব-৩-এর মেজর কামরান কবির উদ্দিন।
র্যাব-৩-এর দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১৫টি গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি ছুরি, ৭০ ক্যান বিয়ার, ১৩টি মুঠোফোন ও ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সাতজনকে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জহিরুল ইসলাম, ফেরদৌস মিয়া, হুমায়ুন কবির, ওমর ফারুক, মো. হোসেন, রাজু ও মো. রাসেল। তাঁদের রামপুরা থানায় সোপর্দ করেছে র্যাব।