রাজধানীতে অস্ত্রসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. সুমন (২১) ও মো. আলমগীর (২০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ মিয়ার দাবি, আজ ভোররাত চারটার দিকে খিলগাঁওয়ের সি-ব্লক থেকে সুমন ও আলমগীরকে আটক করা হয়। তাঁরা খিলগাঁও ও এর আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আলমগীর একটি ধর্ষণ মামলার আসামি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোস্তাফিজ মিয়া।