রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
ওই খুদেবার্তায় দাবি করা হয়, আগারগাঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি পাইপগান ও একটি ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।