রাজধানীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আজ শুক্রবার বিকেলে অস্ত্রসহ মাসুদ রানা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগর থানার সমাজসেবা অধিদপ্তরের উত্তর পাশে আগারগাঁও নিউ কলোনি এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। মাসুদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।