রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. কাওছার (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে ভাটারা থানাধীন জগন্নাথপুর বসুন্ধরা রোডের হোটেল হ্যাভেন টাচের ৬০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাওছার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার হাসিবুলের ছেলে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, সকালে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই ভবনের ছয়তলার ৬০৫ নম্বর কক্ষের গোসলখানা থেকে কাওছারের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো জখমের চিহ্ন নেই। তবে হাত ও পা সামান্য বাঁকানো ছিল। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।