রাজধানীতে এক 'জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি দল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাব ১১।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াকুব হোসেন (৩৫)।

র‍্যাব বলছে, গতকাল সোমবার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তিনি ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি।

র‍্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।