রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শকসহ (এএসআই) দুজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় ও টিএসসি এলাকায় বিস্ফোরণ দুটির ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা হলেন, মতিঝিল ট্রাফিক অঞ্চলের এএসআই নজরুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশের কনস্টেবল মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দৈনিক বাংলার মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। তাঁর মাথায় স্প্লিন্টার বিদ্ধ হয়।

এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরণে নজরুল ইসলাম নামে একজন শসা বিক্রেতা আহত হন। তাঁর হাত ও পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।