প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ ও আদাবর এলাকা থেকে ৫৭টি ককটেল, আটটি হাতবোমা, গানপাউডার, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব-২।
আজ রোববার দুপুরে র্যাবের গণমাধ্যম শাখা থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয়, গ্রেপ্তারের সময়সহ বিস্তারিত তথ্য র্যাবের পাঠানো ওই খুদেবার্তায় উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল সাড়ে তিনটায় র্যাব-২-এর কার্যালয়ে প্রেস ব্রিফিং করার কথা জানানো হয়েছে ওই খুদেবার্তায়।