রাজধানীতে ককটেলসহ আটক ৩: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ১৮টি ককটেলসহ তিনজনকে আটক করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২-এর ভাষ্য, তাদের একটি দল গতকাল রোববার রাতে ওই তিনজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিদের নাম আবদুল কাদের, মনির হোসেন ও নুরুল ইসলাম।
র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মারুফ আহমেদের দাবি, গতকাল রাত সাড়ে সাতটার দিকে পান্থপথে বাসে ককটেল ছুড়ে মারার সময় কাদেরকে ধরে ফেলে র্যাব। আটক হওয়া ব্যক্তির তথ্যের ভিত্তিতে কলাবাগান এলাকায় একটি ব্যাংকের সামনে থেকে মনির ও নুরুলকে আটক করা হয়। তাঁদের কাছে ১৮টি ককটেল পাওয়া যায়।