রাজধানীতে কিশোরের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গত বুধবার রাতে জিসান (১২) নামের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার এক বাসায় মা-বাবার সঙ্গে থাকত জিসান। তার মা-বাবা পুলিশকে জানিয়েছেন, জিসান মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত বুধবার রাত নয়টার দিকে সে বাথরুমে ঢুকে। অনেকক্ষণ পর্যন্ত বের না হওয়ায় দরজা ভেঙে দেখা যায়, পানির কলের (শাওয়ার) সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলছে জিসান।