রাজধানীতে গণছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে গণছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের এক সদস্য, তাঁর স্ত্রী ও এক কলেজছাত্র আহত হয়েছেন। ছিনতাইকারীরা নগদ অর্থসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে।
আহত তিনজন হলেন কনস্টেবল মোবারক হোসেন, তাঁর স্ত্রী সুমি আক্তার ও ঢাকা কলেজের ছাত্র রাশেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, আহত তিনজন প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরে কনস্টেবল মোবারক ও তাঁর স্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চলে যান।
ভুক্তভোগীদের ভাষ্য, সায়েদাবাদ সেতুর কাছে ইসলামী ব্যাংকের সামনের সড়কে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জন ছিনতাইয়ে অংশ নেয়। তারা বেশ কয়েকজনের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাতও করে।