রাজধানীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারিতে ‘গণপিটুনি’তে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি, নিহত যুবক একজন ছিনতাইকারী।
ওয়ারি থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিকাশের এক এজেন্টকে গুলি করে তাঁর কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে পালাতে গেলে স্থানীয় লোকজন ওই যুবককে বেদম মারধর করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, গুলিবিদ্ধ বিকাশ এজেন্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তাঁরও পরিচয় জানা যায়নি।