রাজধানীতে গাড়িচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গাড়িচোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তি হলেন শফিকুল ইসলাম ওরফে হৃদয় (৩৫), আবদুল মজিদ (৩৪), জুবায়দুল আলম ওরফে রানা (২৭), আবদুল হামিদ ওরফে আংকেল (৩৫), রশিদ (২৯) ও আসাদুজ্জামান লাল সেখা ওরফে লাল্টু (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, এই চক্রের সদস্যরা মানুষকে অচেতন করাসহ বিভিন্ন ধরনের প্রতারণা করে গাড়ি চুরি করতেন। তাঁদের কাছ থেকে ছয়টি প্রাইভেট কার ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।