রাজধানীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল হালিম চৌধুরী (৬৫)। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।

ধানমন্ডি থানার পুলিশ বলছে, নিহত ব্যক্তির কপালে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর প্রথম আলোকে বলেন, হালিম চৌধুরী ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।