রাজধানীতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সোনিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
সোনিয়া আক্তারকে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
হাসপাতালে সোনিয়ার স্বামী রনি অভিযোগ করেন, রাতে তিনি (রনি) ঘরে না ফেরায় সোনিয়া বাড়ি থেকে বের হয়ে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আজিজ, আনোয়ার, সানোয়ার নামের কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে।
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেছেন, এতে সোনিয়ার দুই হাত, পিঠ, কোমরসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।