রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বসবাসকারী এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ওই নারীর নাম আমেনা খাতুন (২৩)। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমেনা খাতুনের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আমেনা খাতুনকে অচেতন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাবলু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আমেনা খাতুন নামের এক নারী বিষ পান করে মারা গেছেন। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা নেই।’

আমেনার স্বামী মজনু মিয়া পেশায় মাছ ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী বিষ পান করেছেন কি না, তা জানেন না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর স্ত্রীকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।