রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা এলাকা থেকে মিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতাকল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ ভাটারা সোলমাইদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে। মিনা আক্তারের স্বামী সোহেল রানা ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআই আল-ইমাম রাজন বলেন, বাসার খাটের ওপর থেকে মিনার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় দাগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে রাতে কথা-কাটাকাটি হয়েছিল। লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।