রাজধানীতে চারটি চোরাই পিকআপসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীতে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারি চক্রের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–৪)। তাঁদের কাছ থেকে চারটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দারুস সালাম এলাকায় এক অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ ন ম ইমরান হোসেন।
আ ন ম ইমরান হোসেন বলেন, অভিযানে র‌্যাব-৪–এর একটি দল অংশ নেয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল চারটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।