রাজধানীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগে আজ শুক্রবার রাতে মো. জাহেদ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সবুজবাগের দক্ষিণ মাদারটেকে থাকতেন জাহেদ। তিনি মেশিনে ইট ভাঙ্গার কাজ করতেন।
রাত সাড়ে দশটার দিকে কয়েকজন যুবক তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
যোগাযোগ করা হলে সবুজবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের সংবাদ পাইনি। তবে মেডিকেলে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’