রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানা এলাকার ফুলবাড়িয়ায় আজ শুক্রবার সকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাঈদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। জাহিদের স্বজন ও পুলিশের ধারণা, ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন তিনি।
নিহত সাঈদের ছোট ভাই ওয়াহিদ হোসেন প্রথম আলোকে বলেন, সাঈদ উত্তরার মাসকট প্লাজায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। দোকানে যাওয়ার জন্য আজ সকাল সাড়ে ছয়টার দিকে নবাবপুরের গোপীমোহন বসাক লেনের বাসা থেকে বের হন তিনি। রিকশায় করে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর তিন-চার জন যুবক তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সাঈদের পেটে ছুরিকাঘাত করে। সকাল পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।