রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ মঙ্গলবার সকালে র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়। কবে, কখন, কীভাবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে—এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
র‌্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মুফতি জুবায়ের আবদুল্লাহ। তিনি সাজিদ মুহাম্মদ ফয়েজ, খায়রুল হাসান, নয়ন ইত্যাদি নামেও পরিচিত। র‌্যাব-৩-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন।
মুঠোফোনের ওই খুদেবার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে জিহাদি বই, বিভিন্ন পরিচয়পত্র, জঙ্গি প্রশিক্ষণের ছবি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‌্যাব।