রাজধানীতে জেএমবি সন্দেহে আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, আটক হওয়া ব্যক্তিরা জেএমবির সদস্য।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবে পুলিশ।