রাজধানীতে ড্রোন সদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁও এলাকায় আজ বৃহস্পতিবার চালকবিহীন উড়ন্ত যান বা ড্রোন সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে আইডিবি ভবনের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানার টহল পুলিশ দল।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপস) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আগারগাঁও এলাকায় আইডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ করে ড্রোনের মতো একটি বস্তুর ওপর নজর পড়ে। এ সময় তাদের টহল দল এটি উদ্ধার করে থানা নিয়ে আসে। এর দাবিদার বলে কাউকে পাওয়া যায়নি। পরীক্ষার জন্য ডিবির বোমা নিষ্ক্রীয়কারী দল থানায় এসেছে। পরীক্ষার পর বোঝা যাবে, এটি ড্রোন না অন্য কিছু। উদ্ধার করা বস্তুটি দেখতে বাচ্চাদের খেলনার মতো। এটি হাত দেড়েক লম্বা। প্রায় দুই কেজি ওজনের ওই বস্তুটির চারটি ছোট পাখা রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।