রাজধানীতে তরুণী হত্যায় গ্রেপ্তার ৬: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে শিমু আক্তার (২২) হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেছে ডিএমপি।
গত ১০ মার্চ ফকিরাপুল থেকে অজ্ঞাত এক তরুণীর সাত টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর নাম-পরিচয় জানতে পারে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার শিমুর বাড়ি রাজশাহী।