রাজধানীতে তরুণীর বস্তাবন্দী লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে এক অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরের দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় ভাটারা থানার পুলিশ।
ভাটারা থানার পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে বালুর মাঠের কাছ থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা ওই তরুণীকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে গেছে।
তরুণীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।