রাজধানীতে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব বাসাবো এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে সাব্বির হোসেন ওরফে রনি (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রনি পূর্ব বাসাবো এলাকার মো. আজহার আলীর ছেলে।
পুলিশের দাবি, রনি আত্মহত্যা করেছেন।
আজ শনিবার সকাল ছয়টার দিকে ময়নাতদন্তের জন্য রনির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের।
এসআই আবদুল কাদেরের ভাষ্য, গতকাল বিকেলে বাবা আজহার আলী রনিকে বকাঝকা করেন। রাত একটার দিকে পরিবারের সদস্যরা বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রনিকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে রাতে রনির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে আজ সকাল ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়েছে।
এসআই জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।