রাজধানীতে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে হ্যারিসন ত্রিপুরা (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুর ওভারব্রিজের পাশ থেকে হ্যারিসনের লাশ উদ্ধার করা হয়।

হ্যারিসনের স্বজন সন্তোষ ত্রিপুরা বলেন, হ্যারিসন মোহাম্মদপুরের হাজী মকবুল হোসেন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। খাগড়াছড়ির দীঘিনালা সদরে তাঁর গ্রামের বাড়ি। ঢাকার কল্যাণপুরে ভাইয়ের বাসায় তিনি থাকতেন।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হান প্রথম আলোকে বলেন, একটি লাশ পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড কিনা তা এখনো নিশ্চিত নয়।