রাজধানীতে তিনটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের ডাকা হরতালের মধ্যেও আতঙ্ক নিয়ে জীবনের তাগিদে রাস্তায় নামতেই হয় নগরবাসীকে। ফলে অন্যান্য দিনের মতো আজও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবিটি সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: মো. ইমরান আহম্মেদ

টানা অবরোধের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল শুরুর পরপরই রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে উড়ালসড়কের নিচে সকাল নয়টা ১০ মিনিটে নগর পরিবহনের দুটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

একই সময়ে রায়েরবাগে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টিতে একটি বাস ও দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর মৌচাকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির একটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কাকলী রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করে হরতাল-অবরোধ সমর্থনকারীরা।