রাজধানীতে দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম হত্যা মামলার প্রধান আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন উপজেলার ময়েনপুর ফুলচৌকি গ্রামের মিন্টু মিয়া (৩২) ও ময়েনপুর খামারপাড়া গ্রামের ফুল বাবু (৪২)। তাঁদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় হত্যা ও একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এএসআই আবদুর রহিম হত্যা মামলার প্রধান আসামি মিন্টুসহ দুই আসামিকেই বিকেলে মিঠাপুকুরে আনা হয়েছে।