রাজধানীতে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক দুটি স্থানে দুই যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সবুজবাগ ও তুরাগ থানা এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তুরাগ থানার তালতলা মাদ্রাসা রোড এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনিসুর রহমান আনিস (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর মুখ ও গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে গতকাল প্রায় একই সময়ে সবুজবাগ থানার দক্ষিণ গাঁও কাঠের পুল এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মাসুদুর রহমান ওরফে রুবেল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর ঘাড় কাটা অবস্থায় ছিল।
সবুজবাগ থানার ওসি বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘নারীঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’