রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল ও বাড্ডা এলাকা থেকে গতকাল সোমবার রাতে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থেকে সালমা (৫০) ও বাড্ডা থেকে আসমা আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য বলেন, পুলিশ স্টাফ কলেজের সামনের সড়ক থেকে গতকাল রাতে সালমার লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর কাছে থাকা নম্বর দিয়ে তাঁর মেয়েকে ফোন করে লাশের পরিচয় জানা যায়। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বাড্ডার ৮৫২ পোস্ট অফিস গলির একটি বাসা থেকে আসমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।