রাজধানীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডেমরা ও খিলগাঁওয়ে ঘটনা দুটি ঘটে বলে পরিবারের ভাষ্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ডেমরা থেকে সাড়ে তিন বছর বয়সী একটি শিশুকে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। আর খিলগাঁও থেকে চার বছর বয়সী আরেকটি শিশুকে হাসপাতালে আনা হয় দিবাগত রাত দুইটার দিকে।

ডেমরার ঘটনার ক্ষেত্রে শিশুটির বাবা-মায়ের ভাষ্য, গতকাল তাঁরা দুজন কাজে যান। এই সুযোগে দুপুরের দিকে প্রতিবেশী এক যুবক তাঁদের মেয়েকে টিভি দেখার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন।

খিলগাঁওয়ের ঘটনায় পরিবারের ভাষ্য, তাঁদের এক নিকট আত্মীয় কিশোর (১৫) গতকাল বিকেলে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর সে পালিয়ে যায়।