রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হন আসাদুল ইসলাম (২৭) নামের এক ভ্যানচালক। উত্তর যাত্রাবাড়ীতে থাকতেন তিনি। বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মোহাম্মদপুর থানার এসআই মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের বছিলা এলাকার এক বাসা থেকে সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজ্জাদ মাদকাসক্ত ছিলেন। শুক্রবার বাবার কাছে তিনি টাকা চান। কিন্তু বাবা দিতে রাজি না হওয়ায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।