রাজধানীতে দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। আলাদা দুটি ঘটনায় তাঁদের কাছ থেকে ২১ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনতাই করা হয়। 

আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন। এরা হলেন মো. রানা (২৮), মো. হাবিব (৩০) ও সোহাগ হাসান (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস বলেন, রানা ও হাবিরের বাড়ি কাফরুল থানা এলাকায়। তাঁরা রাত সাড়ে নয়টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেড়াতে আসেন। রাত পৌঁনে ১১টায় ওই সড়কে ৪-৫ জন যুবক তাঁদের ঘিরে ধরে। ছিনতাইকারীরা একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় ওই দুজনের কাছে থাকা ১৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনতাই করে। রাতেই তাঁরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।
অপর ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তা মোড়ে রাত ১১টার দিকে ছিনতাইকারীদের হামলায় আহত হন সোহাগ হাসান। এ সময় তাঁর ৭ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা সোহাগের ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।